Web Analytics

ফরিদপুরে অবৈধভাবে যৌন উত্তেজক ও বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। পরে তাঁকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়ক এলাকায় বায়েজিদের মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজ কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বায়েজিদ ২০২২ সালের সেপ্টেম্বর থেকে অনুমোদন ছাড়াই কারখানাটি পরিচালনা করে আসছিলেন।

অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ ওষুধ এবং বিভিন্ন ধরনের সামগ্রী উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬(১) ধারা লঙ্ঘনের অভিযোগে অভিযান চালানো হয়েছে। ফরিদপুর জেলা এনসিপির সদস্যসচিব সাইফ হাসান খাঁন বলেন, দলের কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।