Web Analytics

বাংলাদেশ ব্যাংক ঋণখেলাপি বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো এলপিজি ইউনিট–১-কে বিশেষ নিয়ন্ত্রক সুবিধা দিয়েছে। সোমবার জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক (৩) ধারার নিষেধাজ্ঞা প্রতিষ্ঠান দুটির ক্ষেত্রে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত শিথিল করা হয়েছে।

সোনালী ব্যাংকের গ্রাহক শাইনপুকুর সিরামিকসের ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বার্থে বিদ্যমান ১০৫ কোটি টাকার চলতি মূলধন ঋণসীমা নবায়নের সুযোগ দেওয়া হয়েছে। এ ব্যবস্থায় অর্থ বিভাগের কোনো দায় সৃষ্টি হবে না এবং সোনালী ব্যাংক সরকারের কাছে আর্থিক সহায়তা দাবি করতে পারবে না।

শাইনপুকুরকে সব আয় নির্দিষ্ট ব্যাংক হিসাবে জমা রেখে সেখান থেকে আনুপাতিক হারে সোনালী ব্যাংকের পাওনা নিয়মিত পরিশোধ করতে হবে। গত জুলাইয়ে প্রতিষ্ঠানটিকে শতভাগ মার্জিনে শুধু কাঁচামাল আমদানির জন্য এলসি খোলার সুযোগ দেওয়া হয়েছিল। ন্যাশনাল ব্যাংকের ঋণখেলাপি গ্রাহক বেক্সিমকো এলপিজি ইউনিট–১-ও শতভাগ মার্জিনে এলসি খোলা ও চলতি মূলধন পাওয়ার সুবিধা পেয়েছে; তাদের আয় থেকেও নিয়মিত আনুপাতিক হারে ব্যাংকের পাওনা পরিশোধ করতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।