Web Analytics

শনিবার গভীর রাতে নীলফামারী জেলার ডোমার ও জলঢাকা উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝোড়ো বাতাসসহ এই শিলাবৃষ্টিতে ফসলের মাঠ ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, ফলে স্থানীয়রা সাময়িক দুর্ভোগে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় ভুট্টা, মরিচ, আলু ও ধানের ক্ষেত ব্যাপকভাবে নষ্ট হয়েছে এবং অনেক জায়গায় ফসল মাটিতে লুটিয়ে পড়েছে। শিলাবৃষ্টির তীব্রতায় বহু ঘরের টিনের চাল ফুটো হয়ে পানি ঢুকে পড়ে, আতঙ্কে রাত কাটান বাসিন্দারা। এছাড়া কয়েকটি হিন্দু ধর্মাবলম্বীদের পূজামণ্ডপও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গত পাঁচ থেকে সাত বছরে এত তীব্র শিলাবৃষ্টি তারা দেখেননি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর রহমান জানান, মাঠ পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে, তবে এখনো কোনো সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।