Web Analytics

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিগত সাড়ে ১৫ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, অর্থ লোপাট, পাচার ও মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধগুলো কখনোই তামাদি হবে না। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এসব ফৌজদারি অপরাধের বিচার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সম্পন্ন করতে বর্তমান গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, হামের টিকা কেন কেনা হয়নি তা তদন্তে আন্তর্জাতিক মানের কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। হামে শিশুর মৃত্যু কেন ঘটেছে তা যাচাই-বাছাই করে দেখা হবে এবং শাস্তিযোগ্য অপরাধ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, হামের জন্য জরুরি অবস্থা প্রয়োজন নেই। এছাড়া বছরে ৩ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল শোধন করতে সক্ষম নতুন একটি শোধনাগার নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।

তথ্য উপদেষ্টা আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির লাভ-ক্ষতি সরকার নিজস্বভাবে যাচাই করবে এবং রাষ্ট্রের স্বার্থবিরুদ্ধ কিছু থাকলে ছয় মাসের নোটিসে তা বাতিল করা যাবে। সরকার সবকিছু পর্যালোচনা করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।