Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন যে সরকার ২ লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করবে। বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ তথ্য জানান। সংসদ সচিবালয় জানায়, প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য ৩০ মিনিট সময় নির্ধারিত ছিল।

প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি উল্লেখ করেন, যারা ভোট দেননি তাদের জন্যও কাজ করা তার দায়িত্ব। তিনি জানান, ইশতেহার অনুযায়ী সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং চলতি বর্ষায় দেড় কোটি বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে। এছাড়া ফ্যামিলি ও কৃষক কার্ড চালুর ফলে মূল্যস্ফীতির আশঙ্কা নেই এবং প্রান্তিক অর্থনীতি সচল থাকবে।

তিনি আরও জানান, আগামী তিন মাসে ৩০ হাজার পরিবার এবং আগামী চার বছরে আরও ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।