Web Analytics

বাংলাদেশ ব্যাংক বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে। প্রিমিয়ার ব্যাংকে তিনজন এবং বাংলাদেশ কমার্স ব্যাংকে দুজন নিয়োগ পেয়েছেন। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ মঙ্গলবার চিঠির মাধ্যমে দুই ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানকে এ সিদ্ধান্ত জানিয়েছে।

প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মাসুদুর রহমান শাহ। বাংলাদেশ কমার্স ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রফিকুল ইসলাম ও এস এম আব্দুল হামিদ, এফসিএ।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারা মেনে প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে যোগ দেওয়ার আগে তাঁকে ইউসিবির পর্ষদ থেকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংককে জানাতেও প্রিমিয়ার ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।