Web Analytics

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সাময়িক জিডিপি তথ্য অনুযায়ী ২০২৫–২৬ অর্থবছরে দেশের মাথাপিছু আয় বেড়ে ৩ হাজার ২০ মার্কিন ডলারে পৌঁছেছে। ১০ জুন ২০২৬ তারিখে প্রকাশিত এই তথ্যে বলা হয়, টাকার হিসাবে এর পরিমাণ ৩ লাখ ৬৮ হাজার ৮৭৩ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ১৫ পয়সা ধরে)। আগের অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৬৯ ডলার, অর্থাৎ এক বছরে ২৫১ ডলার বৃদ্ধি পেয়েছে। বিবিএসের তথ্য অনুযায়ী, প্রতি বছরই মাথাপিছু আয় বাড়ছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪৫ বিলিয়ন ডলার বেড়ে ৫০১ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে, যা দেশীয় মুদ্রায় ৬১ লাখ ২০ হাজার ২০৯ কোটি টাকা। আগের অর্থবছরে জিডিপি ছিল ৪৫৬ বিলিয়ন ডলার। ২০২৫–২৬ অর্থবছরে প্রবৃদ্ধি সাময়িকভাবে ৪ দশমিক ১৪ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের বছরের ৩ দশমিক ৪৯ শতাংশের তুলনায় কিছুটা বেশি হলেও বিনিয়োগ ও সঞ্চয়ে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, কৃষি খাতে প্রবৃদ্ধি বেড়ে ২ দশমিক ৭৮ শতাংশে পৌঁছেছে, যা আগের বছরের ২ দশমিক ৪২ শতাংশের তুলনায় সামান্য বেশি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।