মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ব্রিজসংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ১১টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, গুরুতর আহতদের মধ্যে বাসের চালক ও হেলপার রয়েছেন। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময় যান চলাচল ধীরগতির হলেও পরে ক্ষতিগ্রস্ত যান সরিয়ে স্বাভাবিক করা হয়।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, উদ্ধারকাজ শেষ করে দ্রুত সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।