Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সীমান্তে কোনো ধরনের পুশইন যাতে না ঘটে সে জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)কে আগে থেকেই সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কোরবানির পশুরহাটের নিরাপত্তা নিয়ে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

পশ্চিমবঙ্গে নির্বাচনের পর মুসলমানদের ওপর নির্যাতনের বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য আছে কি না তা কূটনৈতিক মিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানাতে পারবে। তিনি জানান, এখন পর্যন্ত এমন কোনো পরিস্থিতি বা নির্যাতনের ঘটনা সরকারের নজরে আসেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোরবানির পশুর চামড়া পাচার রোধে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।