Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই-৩৬ হলে ৪৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে এবং আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় হলের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের পরীক্ষায় অসামান্য ফল ও প্রথম সারির অবস্থান অর্জনকারী শিক্ষার্থীদের স্মারক দেওয়া হয়।

সংবর্ধিতদের পক্ষে অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী তাজনুর বর্ণ বলেন, এ স্বীকৃতি ভবিষ্যতের বড় অর্জনে অনুপ্রেরণা দেবে। ফার্মেসি বিভাগের নিশাত আনজুমান মিতা বলেন, বিভাগে প্রথম হওয়ার অর্জনে শিক্ষক, পরিবার ও সহপাঠীদের সহযোগিতা ছিল; হলের স্বীকৃতি তাঁকে অ্যাকাডেমিক ও পেশাগত জীবনে আরও ভালো করতে শক্তি দেবে।

প্রধান অতিথি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বিভিন্ন বিভাগে নারী শিক্ষার্থীদের উল্লেখযোগ্য ফলাফলের প্রশংসা করেন এবং শিক্ষা-গবেষণায় হলকে এগিয়ে নেওয়ার আশা জানান। উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীমও নারী শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতার কথা বলেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাভলী নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।