Web Analytics

দেশ ও বিদেশ ভ্রমণের নানা আয়োজন নিয়ে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬ আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হবে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে। বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান তিনটি হলে প্রায় ৩০০টি বুথে অংশ নেবে।

হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইন্স, সরকারি-বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান এবং বিদেশি দূতাবাস ও মিশন পর্যটন পণ্য, সেবা ও অফার উপস্থাপন করবে। বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে ডেস্টিনেশন বাংলাদেশ শোকেজ, ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেজ এবং বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেজ। বিটুবি সেশন, সেমিনার, গন্তব্য উপস্থাপনা, প্যানেল আলোচনা, পণ্য প্রচার ও নেটওয়ার্কিংও হবে।

মেলার চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল বলেন, এই আয়োজন পর্যটন অংশীজনদের ব্যবসায়িক সংযোগ, পণ্য প্রচার ও বিনিয়োগের সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরা সম্ভব হবে। প্রতিদিন সন্ধ্যায় বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।