Web Analytics

দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার দুপুরে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, দেশই আমাদের প্রথম ও শেষ ঠিকানা, তাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ সরকারের প্রতি অনেক প্রত্যাশা রাখে এবং সরকারের সাফল্য নির্ভর করে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতার ওপর। তিনি স্বাস্থ্য, শিক্ষা, নারী শিক্ষা, কর্মসংস্থান ও ক্রীড়াসহ মেনিফেস্টোতে উল্লিখিত সব এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় সহযোগিতা চান।

তারেক রহমান আশা প্রকাশ করেন, দেশ থেকে দুর্নীতি দূর করতে কর্মকর্তা-কর্মচারীরা পূর্ণ সহযোগিতা করবেন এবং সততা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জাতীয় অগ্রগতি নিশ্চিত করা সম্ভব হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।