Web Analytics

বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসে অভ্যন্তরীণ সংকট আরও গভীর হয়েছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, তৃণমূলের ১৯ জন সংসদ সদস্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে আলাদা ব্লক গঠনের আবেদন জানিয়েছেন। প্রকাশ্যে আসা চিঠির পাতাগুলিতে ১৯ জন সাংসদের স্বাক্ষর দেখা গেছে।

তবে এই চিঠির সত্যতা বা তা স্পিকারের কাছে পৌঁছেছে কি না, তা এখনো নিশ্চিত নয়। প্রকাশিত পাতাগুলিতে প্রথমে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও বীরভূমের শতাব্দী রায়ের স্বাক্ষর রয়েছে। এরপর মথুরাপুরের বাপি হালদার, ঘাটালের দীপক অধিকারী (দেব), মেদিনীপুরের জুন মালিয়া, কলকাতা দক্ষিণের মালা রায়সহ আরও কয়েকজনের নাম রয়েছে। হুগলির রচনা বন্দ্যোপাধ্যায় ও যাদবপুরের সায়নী ঘোষের স্বাক্ষর পৃথকভাবে পাওয়া গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তাদের আলাদা ব্লক হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। তবে স্পিকার চিঠিটি পেয়েছেন কি না, তা নিশ্চিত নয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।