Web Analytics

মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ চীন সফরে গেছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বেইজিংয়ে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। চীন ও রাশিয়া উভয়ই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমালোচনা করেছে। জ্বালানি সংকটে চীন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ দেশটি ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিও জিয়াকুন বলেন, হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট এবং এর নিরাপত্তা নিশ্চিত করা বৈশ্বিক স্বার্থে জরুরি। ল্যাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত এড়ানোর ওপর গুরুত্ব দেন এবং সংকট সমাধানে রাশিয়ার সহায়তার আশ্বাস দেন। রাশিয়া জানায়, এই সংকটের কোনো সামরিক সমাধান নেই, কূটনৈতিক পথেই সমাধান সম্ভব।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, চীন যদি ইরানকে সামরিক সহায়তা দেয়, তবে চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। চীন এসব অভিযোগকে সম্পূর্ণ মনগড়া বলে প্রত্যাখ্যান করেছে। একই সময়ে চীন সংযুক্ত আরব আমিরাত, স্পেন ও ভিয়েতনামের নেতাদেরও স্বাগত জানাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।