Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার জ্বালানি সংকট ও বাজার অস্থিরতা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। শনিবার রাতে সিলেট মহানগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে মহানগর কর্মপরিষদ সদস্য, শুরা সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, ক্ষমতায় আসার দুই মাস পরও সরকার দেশে স্থিতিশীলতা আনতে পারেনি। তিনি বলেন, ব্যাংক খাতে লুটেরাদের পুনর্বাসনের মাধ্যমে নতুন করে লুটপাটের সুযোগ তৈরি করা হচ্ছে। তিনি দাবি করেন, জামায়াতের বিজয় নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ ও বিএনপি উভয় সরকারই ফ্যাসিবাদী প্রবণতা দেখিয়েছে।

সমাবেশে বিশেষ অতিথি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বৈষম্যহীন বাংলাদেশ গঠনে জামায়াতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।