Web Analytics

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ বাজারে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শুক্রবার বিকেল ৪টার দিকে ১১ দলীয় ঐক্যজোট লিফলেট বিতরণ করে। বাজারের বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়, যাতে সরকারকে জনগণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

লিফলেটে উল্লেখ করা হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনে জনগণ জাতীয় সংসদের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়ন করছে না, ফলে জনরায় উপেক্ষিত হচ্ছে। নেতারা বলেন, সংবিধানের কাঠামোগত সংস্কার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয় এবং তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

লিফলেটে আরও বলা হয়, সরকার বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ মাওলানা আমিনুল হক, মাহাবুব আলম ও মাসুম বিল্লাহসহ জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।