Web Analytics

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের জন্য ৪৮ দলের তালিকা চূড়ান্ত হয়েছে। প্লে-অফ পর্ব শেষে বসনিয়া-হার্জেগোভিনা, চেক প্রজাতন্ত্র, তুরস্ক, সুইডেন, ডিআর কঙ্গো ও ইরাক শেষ ছয়টি দল হিসেবে জায়গা করে নিয়েছে। চারবারের চ্যাম্পিয়ন ইতালি বসনিয়ার কাছে টাইব্রেকারে হেরে টানা তৃতীয়বারের মতো মূলপর্বে উঠতে ব্যর্থ হয়েছে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এই আসর।

ইরাক ৪০ বছর পর বলিভিয়াকে ২–১ গোলে হারিয়ে বিশ্বকাপে ফিরেছে। সুইডেন, তুরস্ক, চেক প্রজাতন্ত্র ও ডিআর কঙ্গোও দীর্ঘ বিরতির পর মূলপর্বে জায়গা পেয়েছে। নতুন ফরম্যাটে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং দলগুলো ১২টি গ্রুপে বিভক্ত থাকবে। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে জর্ডান, উজবেকিস্তান, কেপ ভার্দে ও কুরাসাও।

ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিশ্বে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে, আর সমর্থকরা অপেক্ষায় রয়েছেন টুর্নামেন্টের পর্দা ওঠার।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।