Web Analytics

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইয়ুব আলীকে মারধরের অভিযোগে রোববার রাতে শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশন ঘেরাও করেন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীকে স্টেশনের গেট এলাকায় মারধরের অভিযোগ ওঠার পর হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে দায়িত্বে থাকা আনসার সদস্যদের কথা-কাটাকাটি চলছিল। পরিস্থিতি থামাতে এগিয়ে গেলে রেলের নিরাপত্তারক্ষী, টিটি ও গার্ডরা আইয়ুবকে মারধর করেন বলে অভিযোগ। তাঁর সহপাঠী নাইমুল ইসলাম অভ্র বলেন, মারধরের পর আইয়ুব মাটিতে পড়ে যান এবং অচেতন অবস্থায় ছিলেন। তাঁর কয়েকবার বমি ও নাক দিয়ে রক্তপাত হয়েছে বলেও তিনি জানান।

আহত শিক্ষার্থীকে দেখতে গিয়ে উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলেন। তিনি জানান, নিউরোসার্জনের সঙ্গে কথা হয়েছে এবং আইয়ুবকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশকে অনুরোধ জানানো হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।