Web Analytics

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৮তম ব্রিকস সম্মেলনে অংশ নিতে ভারত সফরে রয়েছেন। শনিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়ে রোববার পর্যন্ত চলার কথা সম্মেলনটির। পুতিনের সফরকে কেন্দ্র করে ভারত ও রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে দিল্লিতে বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সবচেয়ে ভেতরের নিরাপত্তা স্তরে রয়েছে রাশিয়ার প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিস বা এসবিপির সদস্যরা, যাদের জরুরি পরিস্থিতিতে পুতিনকে দ্রুত নিরাপদ স্থানে সরানোর দায়িত্ব রয়েছে। পরের স্তরে আছে ভারতের ন্যাশনাল সিকিউরিটি গার্ডের কমান্ডোরা এবং বাইরের নিরাপত্তা সামলাচ্ছে দিল্লি পুলিশ। পুতিনের যাতায়াতের পথ, আশপাশের এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে; গাড়িবহরের রুটের উঁচু ভবনগুলোতে স্নাইপার দলও মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ড্রোন, জ্যামার, এআইভিত্তিক নজরদারি ও মুখমণ্ডল শনাক্তকরণ প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। পুতিনের সুরক্ষায় বুলেট ও বোমা প্রতিরোধী অরাস সেনাট লিমুজিন এবং বিশেষভাবে সজ্জিত ইলিউশিন আইএল-৯৬-৩০০পিইউ বিমান ব্যবহারের কথাও বলা হয়েছে। তার সফরসঙ্গী রুশ রাঁধুনিরা খাবার প্রস্তুত করেন এবং খাবার পরিবেশনের আগে দেহরক্ষীরা তা পরীক্ষা করেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।