Web Analytics

চাঁদাবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ এবং মাদকমুক্ত নিরাপদ ঢাকা-১২ আসন গড়ার দাবিতে সোমবার বিকালে রাজধানীর বাংলামোটরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল অঞ্চল। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

সাইফুল আলম খান মিলন বলেন, কর্মসূচিটি চাঁদাবাজদের বিরুদ্ধে এবং চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে অনতিবিলম্বে সব চাঁদাবাজ ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে। তিনি অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিও জানান। তাঁর অভিযোগ, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা গ্রেপ্তার না হলেও মেজর আখতারুজ্জামানের মতো নিরপরাধ ব্যক্তিরা গ্রেপ্তার হচ্ছেন। চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি ঘোষণা দেন।

ড. রেজাউল করিম সরকারের বিরুদ্ধে সার, বিদ্যুৎ ও জনগণের সমস্যা সমাধানে ব্যর্থতার অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেন, মিরপুরের রাড্ডার ঘটনা আড়াল করতে মেজর আখতারুজ্জামানকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে। বাংলামোটর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল মগবাজার চৌরাস্তায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।