Web Analytics

কলম্বিয়া বৃহস্পতিবার ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। দেশটির সরকার জানিয়েছে, সিদ্ধান্তটি ১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে এবং ‘এই অঞ্চলের জাতীয় নিরাপত্তা’ বিবেচনায় এটি নেওয়া হয়েছে। তবে সম্পর্ক ছিন্ন করলেও ইরানের সঙ্গে কনস্যুলার ও নাগরিকসেবা-সংক্রান্ত যোগাযোগ বজায় রাখবে কলম্বিয়া।

নতুন ডানপন্থি প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা ৭ আগস্ট সাবেক বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর কাছ থেকে ক্ষমতা নেওয়ার পর কলম্বিয়ার বৈদেশিক জোট ও সম্পর্কের ক্ষেত্রে বড় পরিবর্তন আনছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরালো সমর্থন পেয়েছেন।

বোগোতা অভিযোগ করেছে, ইরান সরকারের সঙ্গে কলম্বিয়ার নিরাপত্তার জন্য হুমকি তৈরি করা ‘মাদক-সন্ত্রাসী গোষ্ঠীগুলোর’ সম্পর্ক রয়েছে, যদিও এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে তেহরানের ভূমিকারও সমালোচনা করেছে কলম্বিয়া। হরমুজ প্রণালিতে নৌযান চলাচলে বাধা এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশে হামলার জন্য ইরানকে দায়ী করা হয়েছে। ক্ষমতায় আসার আগে দে লা এসপ্রিয়েলা কিউবা ও নিকারাগুয়ার সঙ্গেও সম্পর্ক ছিন্নের পরিকল্পনার কথা বললেও এখনো তা করেননি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।