Web Analytics

ডায়াগনস্টিক রি-অ্যাজেন্টস অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্রেটাব) ডায়াগনস্টিক রি-অ্যাজেন্ট ও মেডিকেল ডিভাইসের জন্য পৃথক, বাস্তবসম্মত বিধিমালা এবং আলাদা মেডিকেল ডিভাইস সেল গঠনের দাবি জানিয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এ দাবি ওঠে।

খাতসংশ্লিষ্টরা বলেন, দেশে চিকিৎসাসেবায় ব্যবহৃত ডায়াগনস্টিক রি-অ্যাজেন্টের প্রায় ৯৫ শতাংশ আমদানিনির্ভর এবং এগুলো সরাসরি ওষুধ নয়। সুনির্দিষ্ট বিধিমালা ছাড়া রেজিস্ট্রেশন ও অনাপত্তিপত্রের বাধ্যবাধকতা দেওয়ায় বিমানবন্দর, বেনাপোল স্থলবন্দরসহ বিভিন্ন বন্দরে জরুরি রি-অ্যাজেন্ট ও চিকিৎসাসামগ্রী আটকে আছে বলে তারা জানান। ড্রেটাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান বলেন, ব্যবসায়ীরা আন্তর্জাতিক মান বজায় রেখে নীতিমালা মানতে প্রস্তুত, তবে ড্রাগ ও কসমেটিক আইন, ২০২৩ বাস্তবায়নের প্রয়োজনীয় বিধিমালা এখনো হয়নি।

তিনি জানান, স্বতন্ত্র বিধিমালা না থাকায় কিছু পণ্যের অনুমোদনে ছয় মাস থেকে এক বছর সময় লাগছে এবং একটি হিমোগ্লোবিন অ্যানালাইজারের আবেদন এক বছরের বেশি সময় ধরে ঝুলে আছে। বক্তারা বলেন, দীর্ঘসূত্রতায় হাসপাতালের সরবরাহ, পরীক্ষা-নিরীক্ষা ও রোগীদের সেবা ব্যাহত হতে পারে। তারা মান নিয়ন্ত্রণ বজায় রেখে পণ্যের ধরন ও ব্যবহার বিবেচনায় বাস্তবসম্মত অনুমোদনব্যবস্থার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।