Web Analytics

পাকিস্তান ২০২৭ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংক গ্রুপের পরিচালনা পর্ষদের সভাপতি হবে বলে জানিয়েছে দেশটির অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার মন্ত্রণালয় জানায়, থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ২০২৬ সালের ডব্লিউবিজি-আইএমএফ বার্ষিক সভার পূর্ণাঙ্গ অধিবেশনে পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমাকে আসন্ন সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

ব্যাংককে ১২ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলা এ সভায় ১৯১টি দেশের ১৫ হাজারের বেশি প্রতিনিধি অংশ নিচ্ছেন। পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয় এ ঘটনাকে দেশের জন্য ঐতিহাসিক মাইলফলক হিসেবে বর্ণনা করেছে। ১৯৫৩ সালের পর প্রথমবারের মতো পাকিস্তান এ দায়িত্ব পেতে যাচ্ছে। মন্ত্রণালয়ের মতে, এ দায়িত্ব বৈশ্বিক অর্থনীতি ও উন্নয়নসংক্রান্ত আলোচনায় অবদান রাখা এবং সদস্য দেশগুলোর মধ্যে গঠনমূলক সংলাপ এগিয়ে নেওয়ার সুযোগ দেবে।

সভা শেষে বিশ্বব্যাংকের করপোরেট সচিবালয় চিমাকে সভাপতির দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানায়। তিনি বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট সচিব আরাধনা কুমার কাপুর এবং বিদায়ী সভাপতি, প্যারাগুয়ের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কার্লোস কারভাল্লো স্প্যালডিংয়ের সঙ্গে বৈঠক করেন। চিমা উন্নয়নশীল দেশের মতামতের গুরুত্ব, কার্যকর ও পূর্বানুমানযোগ্য উন্নয়ন অর্থায়ন, বহুপক্ষীয় সংস্থাগুলোর সমন্বয় এবং টেকসই অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির কথা বলেন। পাকিস্তান বর্তমানে আইএমএফের ৭০০ কোটি ডলারের ইএফএফ ও ১৪০ কোটি ডলারের আরএসএফ কর্মসূচিতে যুক্ত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।