Web Analytics

সরকারি ক্রয় প্রক্রিয়ায় নতুন নিবন্ধিত ব্যক্তি ও নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সহজ করতে জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ পাস হয়েছে। সোমবার পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করেন এবং পরে কণ্ঠভোটে তা পাস হয়। আইনে এমন যোগ্যতার শর্ত আরোপ করা যাবে না, যা অপ্রয়োজনীয়ভাবে নতুনদের অংশগ্রহণ সীমিত করে।

বিলে দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক টার্নওভার, সরকারি প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা বা একক বৃহৎ চুক্তি সম্পাদনের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক করা যাবে না। তবে ক্রয়কার্যের প্রকৃতি, জটিলতা ও ঝুঁকি বিবেচনায় ক্রয়কারী কর্তৃপক্ষ বিশেষ শর্ত আরোপ করতে পারবে। সরকার দেশীয় উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিতে, নির্দিষ্ট দেশীয় পণ্য ক্রয় বাধ্যতামূলক করতে এবং নতুন, ক্ষুদ্র, নারী ও সুযোগ-বঞ্চিত দরপত্রদাতাদের জন্য যোগ্যতার শর্ত শিথিল করতে পারবে।

বিরোধী সদস্যরা বিলের কিছু ইতিবাচক দিকের কথা বললেও স্বজনপ্রীতি, সুযোগ-বঞ্চিতদের নিরপেক্ষ যাচাই এবং স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, সুযোগ-বঞ্চিত পরিচিতি কেবল একটি শ্রেণি নির্ধারণ; এর ফলে কেউ ঢালাও সুবিধা পাবেন না। বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রাক্-যোগ্যতা, আগ্রহ ব্যক্তকরণ বা দরপত্রে অংশ নিতে বাংলাদেশের ব্যক্তি বা ব্যক্তিবর্গের সঙ্গে যৌথ উদ্যোগ গঠন করতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।