Web Analytics

ফিলিস্তিনে ইসরাইলের কর্মকাণ্ডের প্রতিবাদে ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা বর্জনের আহ্বান জানিয়েছেন এক হাজারেরও বেশি শিল্পী ও সাংস্কৃতিক কর্মী। ‘নো মিউজিক ফর জেনোসাইড’ নামের একটি সংগঠনের উদ্যোগে মঙ্গলবার প্রকাশিত এক খোলা চিঠিতে তারা ইউরোপীয় ব্রডকাস্টিং ইউনিয়নকে (ইবিইউ) আহ্বান জানিয়েছেন, ইসরাইলের সরকারি সম্প্রচার সংস্থা কেএএন-কে বাদ না দিলে শিল্পী, সম্প্রচারকারী, কর্মী ও ভক্তরা যেন প্রতিযোগিতাটি বর্জন করেন।

চিঠিতে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধের কারণে ২০২২ সালে রাশিয়াকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হলেও ইসরাইলকে অংশগ্রহণের অনুমতি দেওয়া ইবিইউ-এর নীতির ভণ্ডামি প্রকাশ করে। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ব্রায়ান ইনো, ম্যাসিভ অ্যাটাক, নি-ক্যাপ, রজার ওয়াটার্সসহ প্রাক্তন ইউরোভিশন বিজয়ী এমিলি ডি ফরেস্ট ও চার্লি ম্যাকগেটিগান।

বিবৃতিতে স্পেন, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, স্লোভেনিয়া ও নেদারল্যান্ডসের সম্প্রচারকারী ও প্রতিযোগীদের প্রশংসা করা হয়েছে, যারা প্রতিবাদস্বরূপ নিজেদের প্রত্যাহার করেছেন বা অংশগ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। ইউরোভিশনের পরবর্তী আসর ১২ থেকে ১৬ মে অস্ট্রিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।