শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশের জ্বালানি খাতে সৃষ্ট সংকট মোকাবিলায় মহানগর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ও সশরীরে ক্লাস চালুর বিষয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে মন্ত্রী সপ্তাহে ছয় দিন ক্লাসের মধ্যে তিন দিন অনলাইন ও তিন দিন সশরীরে পাঠদানের পরিকল্পনা উপস্থাপন করেন।
তবে শিক্ষকরা অনলাইন ক্লাসের বিপক্ষে মত দেন। তারা জানান, প্রাথমিকের শিক্ষার্থীরা ডিভাইস ব্যবহার করতে জানে না এবং অনেক পরিবারের পক্ষে শিশুদের অনলাইন ক্লাসে যুক্ত করা সম্ভব নয়। অনেক শিক্ষক অনলাইন ক্লাস চালু হলে প্রয়োজনীয় ডিভাইস সরবরাহের দাবি জানান।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, সভায় আলোচনা ও মতামত নেওয়া হলেও এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয় বাদে মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহের অর্ধেক ক্লাস অনলাইন ও সশরীরে নেওয়ার বিষয়টি বিবেচনাধীন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।