Web Analytics

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম আস্থাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল ডিজিটাল তথ্যব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকায় ‘বাংলাদেশে তথ্যের অখণ্ডতা ও সামাজিক সংহতি: নীতিমালা, প্ল্যাটফর্মের জবাবদিহিতা এবং সম্মিলিত পদক্ষেপ’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশের দ্রুত ডিজিটাল রূপান্তর তথ্যপ্রাপ্তি, যোগাযোগ, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও সরকারি সেবা গ্রহণে নাগরিকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। তবে নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য ও সঠিক তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা জরুরি। তাঁর মতে, তথ্যের বিশ্বাসযোগ্যতা রক্ষা কেবল অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলার বিষয় নয়; এটি জনআস্থা, সামাজিক সংহতি এবং নাগরিকদের অর্থবহ অংশগ্রহণের সঙ্গেও সরাসরি যুক্ত।

তিনি সরকার, প্রযুক্তি প্ল্যাটফর্ম, গণমাধ্যম, সুশীল সমাজ ও নাগরিকদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা বলেন। দ্রুত বদলে যাওয়া তথ্যপরিবেশে দায়িত্বশীল সাংবাদিকতা এবং প্রচলিত ও ডিজিটাল মাধ্যমে মানসম্মত কনটেন্টের গুরুত্বও তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে বিসিসি, এনসিএসএ, বিটিআরসি, বাংলাদেশ পুলিশ, পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, গণমাধ্যম ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।