Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক প্রকৌশলীকে মারধরের ঘটনায় ঠিকাদারের ম্যানেজার ফোরকানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলাম সোমবার দুপুরে সড়ক নির্মাণকাজ পরিদর্শনে গেলে ঠিকাদার লোকমান হোসেন ও তার সহযোগীরা তাকে বাঁশ ও ইট দিয়ে আঘাত করেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করেন।

মামলার এজাহার অনুযায়ী, মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণকাজে নিম্নমানের কাজের অভিযোগ ওঠে। রাজশাহীর মেসার্স বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে ঠিকাদার লোকমান হোসেন কাজটি করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঠিকাদার ও তার লোকজন প্রকৌশলীকে বাঁশ দিয়ে পেটাচ্ছেন এবং ধাওয়া করছেন।

এলজিইডির কর্মকর্তারা জানান, সড়কের কাজে অনিয়ম ধরা পড়ায় তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ম্যানেজারকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।