Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ডাকসু এবং দেশের শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ছাত্রশিবিরের সাফল্য বাংলাদেশে ইসলামের বিজয়ের পূর্বাভাস। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ছাত্রশিবির ঢাকা মহানগরীর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ছাত্রজীবনের স্মৃতি তুলে ধরে পরওয়ার বলেন, শিবিরের কেন্দ্রীয় সভাপতিরা অতীতে বলতেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুতে জয় এলে বাংলাদেশে ইসলাম বিজয়ী ও প্রতিষ্ঠিত হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, ডাকসুতে বিজয় এবং বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিবিরের সাফল্যের মধ্য দিয়ে সেই ঐতিহাসিক অঙ্গীকার বাস্তবায়নের আলামত দেখা যাচ্ছে।

২৮ অক্টোবর ২০০৬ সালের ঘটনার প্রসঙ্গে তিনি আওয়ামী লীগ, ১৪ দল ও বামপন্থীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেন। তাঁর দাবি, ওই রক্তপাত এক-এগারোর অগণতান্ত্রিক সরকার ও পরবর্তী দীর্ঘ স্বৈরশাসনের পথ সুগম করেছিল। তিনি পল্টন ট্র্যাজেডিসহ গত দেড় দশকের সব হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন এবং বিএনপিকে আওয়ামী লীগের কথিত ফ্যাসিবাদী চরিত্র গ্রহণ না করার সতর্কবার্তা দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।