Web Analytics

ভারতের কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে নভেম্বরে আবার আন্দোলনে নামার পরিকল্পনা করছে। ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে সমাবেশের পর বিরোধীরা পরবর্তী কর্মসূচি শুরু করতে চায়।

সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবি জানান, কৌশল হিসেবে ফের বড় মিছিলের পাশাপাশি কুমারকে অভিশংসনের দাবিতে ‘মক পার্লামেন্ট’ বা প্রতীকী সংসদ অধিবেশনের প্রস্তাব উঠেছে। সেখানে বিশিষ্ট আইনজ্ঞ ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতিদের আমন্ত্রণের পরিকল্পনা রয়েছে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বিরোধীরা দিল্লিতে বিক্ষোভ মিছিল করেছিল এবং ৯ অক্টোবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছিল।

তারা কুমারের পদত্যাগ, নির্বাচন কমিশনারদের আইনি রক্ষাকবচসংক্রান্ত ২০২৩ সালের আইন বাতিল, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন স্থগিত এবং বাদ পড়া ১৩ কোটি ভোটারের নাম পুনর্বহালের দাবি জানায়। রাষ্ট্রপতি ভোট চুরির অভিযোগের প্রমাণ চান। ১২ অক্টোবর রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীরা সুপ্রিম কোর্টে আবেদন জমা দেয়। শরিকদের নিয়ে সমন্বয় কমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে; নেতারা বলেছেন, কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।