Web Analytics

লাহোরে দুই সপ্তাহের এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৪ জন উচ্চপদস্থ কর্মকর্তা ঢাকা ছেড়েছেন। ঢাকায় পাকিস্তান হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিনিধিদলে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের বিদায় জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের সম্মানে এর আগে নৈশভোজের আয়োজন করেন হাইকমিশনার। সেখানে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, পেশাগত সহযোগিতা ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে কর্মসূচিটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি জানান, দুই দেশের নেতৃত্ব ঘনিষ্ঠ সম্পর্ক এবং জনপ্রশাসনে পারস্পরিক সহযোগিতা বাড়াতে বদ্ধপরিকর।

বিজ্ঞপ্তিতে পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডরের কথাও উল্লেখ করা হয়, যা ২০২৫ সালের আগস্টে ঢাকা সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দার চালুর ঘোষণা দেন। হাইকমিশনার জানান, ২০২৬ সালে পাকিস্তানের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ১৭০ বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন এবং আরও ২০ জন দ্রুত যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। চলতি বছরের শুরুতে ১২ জন জ্যেষ্ঠ বাংলাদেশি কর্মকর্তা প্রথম ব্যাচে প্রশিক্ষণ শেষ করেন; বর্তমান দলটি দ্বিতীয় ব্যাচ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।