Web Analytics

যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্যাভেলিন ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রব্যবস্থা কিনতে চুক্তি করেছে ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার মার্কিন দূতাবাস জানায়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফরেন মিলিটারি সেলস প্রক্রিয়ার আওতায় চুক্তিটি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জ্যাভেলিন ট্যাংক, সাঁজোয়া যান ও বাংকারের মতো সুরক্ষিত অবস্থানে আঘাত হানতে পারে।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর একে বড় খবর বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, যুদ্ধক্ষেত্রে কার্যকর হিসেবে প্রমাণিত এই ব্যবস্থা কেনা যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা সম্পর্কের বড় অগ্রগতি এবং যৌথ উৎপাদনের পথ খুলতে পারে। ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে প্রায় ৬০টি ক্ষেপণাস্ত্রের জন্য চুক্তির মূল্য প্রায় ২৯২ কোটি রুপি বলা হলেও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সংখ্যা বা মূল্য নিশ্চিত করেনি।

কাঁধে বহনযোগ্য জ্যাভেলিনে ফায়ার অ্যান্ড ফরগেট প্রযুক্তি রয়েছে, ফলে উৎক্ষেপণের পর সেনাসদস্য দ্রুত অবস্থান বদলাতে পারেন। ভারতীয় প্রতিরক্ষা সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের শেষ নাগাদ সরবরাহ শুরু হওয়ার কথা। তবে পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে বিভিন্ন সরঞ্জাম সরবরাহে বিলম্বের কথাও সূত্রগুলো জানিয়েছে। ২০২৫ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্র আলাদা একটি সম্ভাব্য জ্যাভেলিন বিক্রির অনুমোদন দিয়েছিল।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।