Web Analytics

দিল্লিতে বিক্ষোভকারীদের আটকের ঘটনায় নরেন্দ্র মোদি সরকারের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, দিল্লিতে পুলিশের দমন-পীড়ন হিটলারের শাসনামলকেও ছাড়িয়ে গেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, দিল্লির বিজেপি সরকার ও পুলিশ প্রায় আড়াই হাজার মানুষকে আটক করেছে।

অভিষেক বলেন, আটক ব্যক্তিদের মধ্যে দলীয় কর্মী-সমর্থক, রাজনৈতিক সংশ্লিষ্টতাহীন সাধারণ মানুষ এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীরাও রয়েছেন। তিনি জানান, পশ্চিমবঙ্গে ভোট চুরির প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় ও পাঁচ সংসদ সদস্য একটি বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করছিলেন। তবে তাঁদের সেই প্রতিবাদও করতে দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন।

সরকার জনগণের ভোটে নির্বাচিত হলে সাধারণ মানুষের প্রতিবাদকে এত ভয় পাচ্ছে কেন, সেই প্রশ্ন তোলেন অভিষেক। তিনি আরও অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা সত্ত্বেও মেট্রো স্টেশন, রেলস্টেশন ও বিমানবন্দর বন্ধ রাখা হচ্ছে। তাঁর দাবি, বিক্ষোভে অংশ নেওয়া বা বিক্ষোভস্থলে পৌঁছানো ঠেকাতে সরকার নিজেই যোগাযোগব্যবস্থা বন্ধ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।