Web Analytics

ইয়েমেনের হুথিরা আগামী কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরবের আকাশসীমাকে ‘রণক্ষেত্র’ হিসেবে ব্যবহারের হুমকি দিয়েছে। গোষ্ঠীটি সৌদির বন্দর, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিদ্যুৎকেন্দ্রে হামলারও হুঁশিয়ারি দিয়েছে। শুক্রবার হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। এর এক দিন আগে রিয়াদে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের একটি ভবনে হুথি হামলায় ক্ষয়ক্ষতি হয়েছিল।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি লোহিত সাগর উপকূলের সৌদি বন্দরগুলো থেকে কর্মী ও আশপাশের বাসিন্দাদের সরে যেতে বলেন। তিনি জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানকে বন্দর থেকে জাহাজ সরানো এবং বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার আহ্বান জানান। তবে মক্কা ও মদিনার আকাশসীমা এ সতর্কতার বাইরে রাখা হয়েছে। সৌদি জোট বলেছে, জাজান প্রদেশ লক্ষ্য করে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে।

সৌদি জোট সানায় হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা লক্ষ্য করে অভিযান চালানোর কথাও জানিয়েছে। স্থলযুদ্ধে হুথিরা এডেনের দিকে এগোচ্ছে; রয়টার্সের তথ্য অনুযায়ী, তারা শহরটির উত্তর থেকে প্রায় ৮০ এবং পশ্চিম থেকে ১১০ কিলোমিটারের মধ্যে পৌঁছেছে। এডেনের প্রতিরক্ষা জোরদার করা হলেও মিত্রপক্ষের বিভক্তি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।