Web Analytics

সিঙ্গাপুর-চীন মালিকানাধীন জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে উচ্চমানের তৈরি পোশাক কারখানা স্থাপন করবে। এ জন্য প্রতিষ্ঠানটি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের সঙ্গে ভূমি ইজারা চুক্তি করেছে। বুধবার ঢাকার বেপজা কমপ্লেক্সে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হ্যান জুনঝিয়াও চুক্তিতে সই করেন।

নতুন কারখানাটি ২০২৪ সালে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রাম ইপিজেডের সিয়াম’স সুপিরিয়র লিমিটেডের জায়গায় স্থাপিত হবে। বেপজা জানায়, কারখানা বন্ধের পর নিয়ম মেনে এর যন্ত্রপাতি ও অবকাঠামো নিলামে তোলা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে জয়ফুল এসব সম্পদ কিনে নেয়। প্রতিষ্ঠানটি তিনটি প্লটের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে প্রয়োজনীয় সংস্কারকাজ করবে।

বেপজার হিসাবে, উদ্যোগটিতে দেশের ২ হাজার ২৩০ জন নাগরিকের কর্মসংস্থান হবে এবং বছরে ২৫ লাখ পিস বিভিন্ন ধরনের জ্যাকেট ও আউটারওয়্যার উৎপাদিত হবে। এসব পণ্য ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাসহ প্রধান বাজারে রপ্তানি করা হবে। হ্যান জুনঝিয়াও প্রয়োজনীয় সংস্কার শেষ করে ২০২৭ সালের মার্চের মধ্যে উৎপাদন শুরুর আশা প্রকাশ করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।