Web Analytics

বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা ও বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় কমানো এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি। রোববার, ৩০ আগস্ট সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইউএনডিপি বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টিফেন রড্রিকসের বৈঠকে এসব বিষয় আলোচনা হয়।

ইউএনডিপি বলেছে, বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। এই সুযোগ কাজে লাগানোর পাশাপাশি স্থানীয় ব্যবসা শক্তিশালী করা এবং ব্যবসার পরিবেশগত ও সামাজিক মান নিশ্চিত করার ওপর সংস্থাটি গুরুত্ব দিয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, সরকার ব্যবসার লাইসেন্স ও অনুমোদন প্রক্রিয়া সহজ করতে উদ্যোগ নিয়েছে; আগে কিছু প্রক্রিয়ায় প্রায় তিন মাস লাগলেও এখন তা দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।

বৈঠকে উচ্চ লজিস্টিকস ব্যয় কমানো এবং বন্দর ও টার্মিনাল ব্যবস্থাপনার দক্ষতা বাড়ানোর বিষয়ও উঠে আসে। ইউএনডিপি ছোট ও মাঝারি প্রতিষ্ঠানকে বৈশ্বিক সাপ্লাই চেইনের সঙ্গে যুক্ত করা, রপ্তানিমুখী করা, কাস্টমসের অপ্রয়োজনীয় বিলম্ব কমানো এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, টুলস ও আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের সহায়তার কথা জানিয়েছে। রড্রিকস বলেন, কর্মসংস্থান, প্রবৃদ্ধি ও অর্থনীতির বহুমুখীকরণে সরকারি অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে ইউএনডিপির সহায়তা পুনর্বিন্যাস করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।