Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার কিউবাকে ‘একটি ব্যর্থ রাষ্ট্র’ বলে মন্তব্য করেছেন এবং হাভানাকে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কিউবার সরকার পরিবর্তনে কোনো সামরিক অভিযান চালাবে না, কারণ তার মতে সেটির প্রয়োজন হবে না।

এএফপি জানায়, ট্রাম্পের এই মন্তব্য কিউবার চলমান সংকটের প্রেক্ষাপটে আসে। দ্বীপ রাষ্ট্রটি বর্তমানে তীব্র জ্বালানি সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের মুখে রয়েছে। ট্রাম্প প্রশাসন কিউবার বিরুদ্ধে দীর্ঘদিনের মার্কিন অবরোধ আরও কঠোর করেছে এবং অন্যান্য দেশকেও হাভানায় তেল সরবরাহ বন্ধের জন্য চাপ দিচ্ছে।

জ্বালানি সংকট প্রসঙ্গে ট্রাম্প একে ‘মানবিক হুমকি’ হিসেবে উল্লেখ করেন। তার বক্তব্যে কিউবার প্রতি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত পাওয়া যায়, যদিও সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা তিনি নাকচ করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।