Web Analytics

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারগুলোর ভুল ব্যবস্থাপনার কারণেই দেশে হামের প্রাদুর্ভাব ঘটেছে। রোববার ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী জানান, আগামী ৩ মে থেকে দেশের সব জেলা ও উপজেলায় একযোগে হামের টিকা দেওয়া হবে। এর আগে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশালে টিকাদান কার্যক্রম শুরু হবে। তিনি আরও জানান, করোনাকালে ব্যয় না হওয়া ৬০৪ কোটি টাকা দিয়ে হামের ভ্যাকসিন কেনার প্রক্রিয়া শুরু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৮২ শতাংশ হাম রোগী পাঁচ বছরের কম বয়সী হওয়ায় প্রথমে এই শিশুদের টিকা দেওয়া হবে এবং পরে অন্যদের পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।