Web Analytics

জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইএসক্যাপ) ৮২তম অধিবেশনে টেকসই বায়োইকোনমি বা জৈব অর্থনীতি বিষয়ে একটি যুগান্তকারী রেজল্যুশন গৃহীত হয়েছে, যার নেতৃত্ব দেয় বাংলাদেশ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের নেতৃত্বে উত্থাপিত “Supporting the Transition Towards a Sustainable Bioeconomy in Asia and the Pacific” শীর্ষক রেজল্যুশনটি সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত সমর্থনে গৃহীত হয়। এটি আঞ্চলিক উন্নয়ন এজেন্ডা নির্ধারণে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

রেজল্যুশনটি বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার—টেকসই, উদ্ভাবননির্ভর ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে সার্কুলার অর্থনীতি, সম্পদের দক্ষ ব্যবহার এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে অর্থনৈতিক রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, জ্ঞান বিনিময়, সক্ষমতা বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই বায়োইকোনমি ভ্যালু চেইন গঠনে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানানো হয়েছে।

ভারত, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, চীন, মঙ্গোলিয়া, আর্মেনিয়া ও কাজাখস্তানসহ বিভিন্ন দেশ এ উদ্যোগে সহ-স্পনসর হিসেবে সমর্থন দিয়েছে, যা টেকসই উন্নয়নের লক্ষ্যে আঞ্চলিক ঐক্যমতের প্রতিফলন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।