Web Analytics

এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউট ও রোভার স্কাউট শিক্ষার্থীদের জন্য শিক্ষা বাজেট থেকে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৮০ জন স্কাউট ও রোভার স্কাউটকে সংবর্ধনা দেওয়া হয়। প্রত্যেক শিক্ষার্থীকে একটি মেডেল, অভিনন্দনপত্র, নির্ধারিত যাতায়াত ভাড়া এবং অনলাইনে দুই হাজার টাকা দেওয়া হয়। মন্ত্রী বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের জনসেবা, নেতৃত্ব, মানুষের প্রতি ভালোবাসা ও দেশের জন্য আত্মত্যাগের শিক্ষা দেয়।

মন্ত্রী বলেন, ভালো ফল করতে না পারা শিক্ষার্থীদের নিয়েও কাজ করতে হবে এবং আগামী শনিবার তিনি কচুয়ার পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে বসবেন। খেলাধুলা নেতৃত্ব, নৈতিকতা ও শৃঙ্খলা গঠনে ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য ড্রেস ও মিড-ডে মিলের ব্যবস্থা করা হচ্ছে এবং চতুর্থ শ্রেণি থেকে কারিকুলামে স্পোর্টস কালচার, লার্নিং হ্যাপিনেস ও কারিগরি শিক্ষা যুক্ত করা হচ্ছে বলে জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।