Web Analytics

বর্তমান অচলাবস্থা কাটাতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে যাবে না ইরান; চুক্তিতে নতুন করে যুদ্ধ শুরু হওয়া ঠেকানোর নিশ্চয়তা থাকতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাষ্ট্রীয় সংবাদপত্র ‘ইরান’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আজ চুক্তি হলেও দুই মাস পর তা লঙ্ঘন করে আবার যুদ্ধ শুরু হলে এমন চুক্তির কোনো অর্থ থাকে না।

আরাগচি গত জুনের যুদ্ধবিরতি চুক্তির অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। তাঁর ভাষ্য, চুক্তির মাত্র ১৫ দিনের মাথায় আবার সংঘাত শুরু হয়েছিল। এই অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের যেকোনো চুক্তিতে পুনরায় যুদ্ধ শুরু রোধে কার্যকর নিশ্চয়তা থাকা জরুরি। তিনি আরও বলেন, শুধু বর্তমান পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য যেকোনো চুক্তি গ্রহণ করা বাধ্যতামূলক নয়।

পারমাণবিক আলোচনা নিয়ে আরাগচি বলেন, মধ্যস্থতাকারীরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মজুত বিষয়ে কয়েকটি প্রস্তাব দিয়েছেন। তবে অন্যান্য বিরোধপূর্ণ বিষয় থেকে আলাদা করে শুধু এ প্রশ্নের সমাধান সম্ভব নয় বলে তিনি জোর দেন। প্রস্তাবিত চুক্তিগুলো সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের আলোচনা কমিটি পর্যালোচনা করবে; পরে কাউন্সিল চূড়ান্ত অনুমোদন দেবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।