Web Analytics

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ব্যবসায়ী নেতাদের আশ্বাস দিয়েছেন যে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে। সোমবার কেন্দ্রীয় ব্যাংকে এফবিসিসিআই প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন তিনি। বৈঠক শেষে এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর সাংবাদিকদের জানান, রপ্তানিকারকদের সহায়তায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গঠিত ইডিএফ একসময় ৭ বিলিয়ন ডলার থাকলেও বর্তমানে তা প্রায় ২.২০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ব্যবসায়ীরা তহবিলটি ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার দাবি জানালে গভর্নর ধাপে ধাপে তা বাড়ানোর আশ্বাস দেন।

বৈঠকে ব্যবসায়ী নেতারা বিনিয়োগ বৃদ্ধি ও শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সুদের হার স্থিতিশীল রাখার এবং তা এক অঙ্কে নামিয়ে আনার প্রস্তাব দেন। তারা সরকারি খাতে ঋণ বৃদ্ধির চাপ কমিয়ে উৎপাদনমুখী খাতে অর্থায়ন বাড়ানোর আহ্বান জানান। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আইএমএফের কারণে ইডিএফ কমানো হয়েছিল, এখন তা ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার পাশাপাশি ভবিষ্যতে ৮ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

ব্যবসায়ীরা আরও দাবি করেন, ঋণ পরিশোধে ব্যর্থতার সময়সীমা তিন মাস থেকে ছয় মাসে বাড়ানো, এক প্রতিষ্ঠানের খেলাপি অবস্থার প্রভাব অন্য প্রতিষ্ঠানে না পড়া এবং ঋণ পুনঃতফসিলের সময়সীমা ৫ বছর থেকে ১০ বছরে বাড়ানো উচিত। এছাড়া সোলারসহ গ্রীণ এনার্জিতে বিনিয়োগ বাড়াতে স্বল্প সুদের গ্রীণ ফাইন্যান্সিং চালুর সুপারিশ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।