Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও দলটির হাত ধরে দেশে এসেছে। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সেক্রেটারি আন্দা ফিলিপের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সাক্ষাতের তথ্য জানান।

তারেক রহমান বলেন, সরকার প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা গেছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি দাবি করেন, বিএনপির বহু নেতাকর্মী গুম ও হত্যার শিকার হয়েছেন এবং প্রায় ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা সুগম হয়েছে বলেও তিনি বলেন।

আন্দা ফিলিপ তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন এবং সংসদ অধিবেশনে তার নিয়মিত অংশগ্রহণকে সংসদীয় গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের বার্তা বলেন। তিনি বিএনপির ইশতেহারে শিক্ষা ও কমিউনিটি-ভিত্তিক উদ্যোগের প্রশংসা করেন। নারী ক্ষমতায়নকে অগ্রাধিকার উল্লেখ করে তারেক রহমান অনার্স পর্যন্ত বিনা মূল্যে শিক্ষা, ছাত্রীদের উপবৃত্তি এবং ফ্যামিলি কার্ড প্রকল্পের মাধ্যমে নারীর আর্থিক স্বাবলম্বিতা বাড়ানোর পরিকল্পনার কথা জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।