Web Analytics

ঢাকা ওয়াসার অপসারিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (৮ মার্চ ২০২৬) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ১৯৯১ সালে সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা ওয়াসায় যোগদান করা আব্দুস সালাম ব্যাপারী বিভিন্ন উৎস থেকে অর্জিত অর্থ অবৈধভাবে বিদেশে পাচার করেছেন। অভিযোগ রয়েছে, তিনি নিজ, তার স্ত্রী মাহবুবুন্নেছা এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিপুল সম্পদ অর্জন করেছেন। ২০১৮ সালে তিনি ও তার স্ত্রী কানাডার টরন্টো শহরে প্রায় ২০ কোটি টাকামূল্যের একটি বাড়ি ক্রয় করেন বলে অনুসন্ধানে পাওয়া গেছে।

মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯ অনুযায়ী সিআইডি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।