Web Analytics

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে গত দুই-তিন দিন ধরে টানা ভারি বর্ষণে পাহাড়ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসরত হাজারো মানুষ ঝুঁকিতে পড়ায় স্থানীয় প্রশাসন ও বন বিভাগ মাইকিং করে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ২১ জুন রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ ২২ জুন বিকেল পর্যন্ত অব্যাহত থাকে, এতে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ার উপক্রম হয়েছে। হ্নীলা, হোয়াইক্যং, সাবরাং, বাহারছড়া ও সদর ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি ঢালে শত শত পরিবার চরম ঝুঁকিতে রয়েছে। নিম্নাঞ্চলের পাঁচ শতাধিক ঘরবাড়ি পানিবন্দি হয়ে পড়েছে, গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় যোগাযোগব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং ফসলি জমি ও চিংড়িঘের প্লাবিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও বন বিভাগের সমন্বয়ে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়ার কাজ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।