Web Analytics

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হকের দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারে বাধা দেওয়ার অভিযোগে রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপজেলা মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য খাদিজা বেগম অভিযোগ করেন, শুক্তাগড় ইউনিয়নের পিংড়ি এলাকায় তার নেতৃত্বে একদল নারী প্রচারে গেলে স্থানীয় যুবদল নেতারা বাধা দেন।

অভিযোগে বলা হয়, প্রথমে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামালের পক্ষে মাজেদা বেগম বাধা দেন এবং পরে মোবাইল ফোনে খবর পেয়ে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক সোহেলের নেতৃত্বে কয়েকজন স্থানীয় নেতা সেখানে গিয়ে প্রচার বন্ধ করে দেন। জামায়াতের নারী নেত্রীরা জানান, পাশের এলাকায় প্রচার চালাতেও তাদের বাধা দেওয়া হয় এবং বিএনপি কর্মীরা স্লোগান দেন যে ওই এলাকায় প্রচার চলবে না।

জামায়াতের ইউনিয়ন আমির আব্দুল আলিম ঘটনাস্থলে গেলে তাকেও অবরুদ্ধ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে জামায়াত কর্মীরা সংঘাত এড়িয়ে স্থান ত্যাগ করেন। তারা জানান, এর আগেও একই এলাকায় প্রচারে বাধা পেয়েছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।