Web Analytics

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নেশা ছাড়ার আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নিজেকে কারাগারে পাঠানোর আবেদন করেন জাহানাবাদ গ্রামের মাদকাসক্ত জহুরুল ইসলাম। টানা তিন দিন ইউএনও কার্যালয়ে একই আবেদন নিয়ে আসার পর বুধবার (১ জুলাই) ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ দণ্ড প্রদান করেন। জহুরুল ইসলাম এর আগে মাদক মামলায় ছয় মাস কারাভোগ করলেও নেশা ছাড়তে পারেননি। থানার ওসি জানান, তিনি নিজেই ইউএনও কার্যালয়ে এসে বারবার অনুরোধ করেন যেন তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

ইউএনও ইসরাত জাহান বলেন, জহুরুল ইসলামের পরিবারের এক সদস্যও তার সঙ্গে এসে একই অনুরোধ করেন। বিষয়টি বিবেচনায় নিয়ে আইন অনুযায়ী দণ্ড প্রদান করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।