Web Analytics

সাত মাসের অনিশ্চয়তা ও বন্দিদশার পর শনিবার ভারতে আটক ৯১ জন বাংলাদেশি মৎস্যজীবী মুক্তি পেয়ে দেশে ফেরেন। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় আন্তর্জাতিক জলসীমা অতিক্রমের অভিযোগে তারা ভারতীয় কারাগারে বন্দি ছিলেন। সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ মৎস্যবন্দর থেকে চারটি ট্রলারে করে তাদের আন্তর্জাতিক জলসীমায় পাঠানো হয় এবং ভারত ও বাংলাদেশের নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে বাংলাদেশের চারটি ট্রলার অনিচ্ছাকৃতভাবে ভারতীয় জলসীমায় প্রবেশ করলে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তাদের আটক করে। পরে আদালতের নির্দেশে তারা দীর্ঘ সময় কারাগারে ছিলেন। দুই দেশের প্রশাসনিক ও কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তাদের মুক্তি সম্ভব হয়।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়। কুতুবদিয়া ও পটুয়াখালীর মালিকানাধীন চারটি ট্রলারও মৎস্যজীবীদের সঙ্গে ফেরত দেওয়া হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।