Web Analytics

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে একটি অহিংস, দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে তিনি এই প্রত্যাশার কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, তারা নৈতিক দায়িত্ব পালনের অংশ হিসেবে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং শান্তি ও রহমতের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। এ সময় তিনি দেশবাসীকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানান।

এর আগে সকাল ৬টায় তিনি ও জামায়াতের শীর্ষ নেতারা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন এ টি এম আজহারুল ইসলাম, মিয়া গোলাম পরওয়ারসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।