Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার বলেছেন, চলমান ইরান সংঘাতের মধ্যে তিনি ইরানের প্রতিনিধিদের সঙ্গে কয়েকবার বৈঠক করেছেন। ম্যাথিয়াস ডপফনারের সঙ্গে এমডি মিটস পডকাস্টে তিনি এ যোগাযোগের কথা প্রকাশ্যে স্বীকার করেন। তবে বৈঠকগুলোর সময়, অংশগ্রহণকারী বা আলোচ্য বিষয় সম্পর্কে তিনি কোনো বিস্তারিত জানাননি।

কুশনার বলেন, যুদ্ধ শুরুর পর থেকে ইরান সংকটের সমাধান খুঁজে পেতে তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অধীনে ট্রাম্পকে সহায়তা করছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ট্রাম্প ইরান পরিস্থিতি নিয়ে অত্যন্ত মনোযোগী এবং সংকট মোকাবিলায় একটি বিশেষ দল গঠন করেছেন।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন সামরিক পদক্ষেপ নিতে পারে কি না—এ প্রশ্নে কুশনার বলেন, ট্রাম্প সব বিকল্প খোলা রাখেন। ইউরোপীয় দেশগুলোর ভূমিকা নিয়েও তিনি অসন্তোষ জানান এবং বলেন, তারা যুক্তরাষ্ট্রের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। তাঁর বক্তব্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকার পাশাপাশি সামরিক পদক্ষেপের সম্ভাবনাও যুক্তরাষ্ট্রের বিবেচনায় থাকার বিষয়টি উঠে এসেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।